১২ আগস্ট অরাবলি এক্সপ্রেসের একটি সংরক্ষিত শীতাতপনিয়ন্ত্রিত কামরায় উঠে আরপিএফের কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভিনেত্রী। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে তাঁর বিরুদ্ধে পোশাক খুলে ব্লেড হাতে হামলা চালানোর অভিযোগ উঠেছে।
বিনোদন ডেস্ক
মুম্বাইয়ে ট্রেনের সংরক্ষিত আসন নিয়ে বচসার জেরে আরপিএফের (ভারতের রেলওয়ে সুরক্ষা বাহিনী) কর্মীদের ওপর হামলার অভিযোগে মডেল-অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে দেশটির রেল পুলিশ। অন্তরার বিরুদ্ধে অভিযোগ, ১২ আগস্ট অরাবলি এক্সপ্রেসের একটি সংরক্ষিত শীতাতপনিয়ন্ত্রিত কামরায় উঠে আরপিএফের কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভিনেত্রী। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে তাঁর বিরুদ্ধে পোশাক খুলে ব্লেড হাতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এর পর থেকেই আলোচনায় অভিনেত্রী। কে এই অন্তরা?
অন্তরা বন্দ্যোপাধ্যায় ভারতীয় মডেল ও অভিনেত্রী। কলকাতার এক বাঙালি পরিবারে তাঁর জন্ম। ৩১ বছর বয়সী এই অভিনেত্রী ২০১৩ সালে মা–বাবার সঙ্গে মুম্বাইয়ে পাড়ি জমান বিনোদন জগতে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে।
অন্তরা বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
মুম্বাইয়ে গিয়ে অন্তরা নির্মলা নিকেতন কলেজে ব্যাচেলর অব সোশ্যাল ওয়ার্ক (বিএসডব্লিউ) কোর্সে ভর্তি হন। তবে অভিনয়ে ক্যারিয়ার গড়ার জন্য মাঝপথেই পড়াশোনা ছেড়ে দেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অভিনয়ে অন্তরার অভিষেক হয় ‘গুমরাহ: দ্য এন্ড অব ইনোসেন্স’ ধারাবাহিকের মাধ্যমে ২০১২ সালে। এরপর ২০১৪ সালে বড় পর্দায় অভিষেক ঘটে ‘দ্য শওকিনস’ সিনেমায় ছোট একটি চরিত্রে। তবে সিনেমাটি বক্স অফিসে সাফল্য পায়নি, সমালোচকদের কাছ থেকেও নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল। এরপর টেলিভিশনেই নিজের জায়গা তৈরি করতে শুরু করেন অন্তরা। ‘সাবধান ইন্ডিয়া’, ‘বাড়ো বহু’ এবং ‘লাল ইশক’-এর মতো জনপ্রিয় অনুষ্ঠানে অভিনয় করেন তিনি।
অন্তরা বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
অন্তরার ক্যারিয়ারের উল্লেখযোগ্য কাজগুলোর একটি একতা কাপুরের ‘কসৌটি জিন্দেগি কে’। এতে সুমন শেখর শর্মা চরিত্রে অভিনয় করেন তিনি। ধারাবাহিকটিতে তাঁর সহশিল্পী ছিলেন পার্থ সামথান ও এরিকা ফার্নান্দেজ। ২০১৯ সালে ধারাবাহিকটি ছাড়ার পর তিনি ‘কবচ... মহাশিবরাত্রি’ ও ‘দিব্য দৃষ্টি’-তে অভিনয় করেন। দুটিই অতিপ্রাকৃত ঘরানার সিরিজ এবং দর্শকের কাছ থেকে ভালো সাড়া পেয়েছিল। এ ছাড়া একতা কাপুরের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘রাগিণী এমএমএস রিটার্নস’-এর দ্বিতীয় মৌসুমেও দেখা গেছে অন্তরাকে।
অভিনয়ের পাশাপাশি সংগীতের ভিডিওতেও কাজ করেছেন অন্তরা। ২০২৪ সালে প্রকাশিত ‘চাপ তিলক’ গানের মিউজিক ভিডিওতে তাঁকে দেখা যায়। টি-সিরিজের গানটি গেয়েছেন লাখবিন্দর ওয়াদালি, সংগীতায়োজন করেছেন আর বি এবং গানের কথা নেওয়া হয়েছে ঐতিহ্যবাহী সুফি রচনার ভান্ডার থেকে।
সম্প্রতি ‘দ্য লাস্ট শট’ নামের একটি মাইক্রো-ড্রামায় অভিনয় করেছেন অন্তরা। রকেট রিলস প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে নাটকটি।
অন্তরা শুধু অভিনয়েই সীমাবদ্ধ নন। তিনি প্রশিক্ষিত কত্থক নৃত্যশিল্পীও। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা প্রায় ৫ লাখ ২৮ হাজার। অভিনয়, মডেলিং ও নৃত্য—তিন ক্ষেত্রেই কাজ করে ধীরে ধীরে নিজের পরিচিতি তৈরি করছেন এই অভিনেত্রী।
যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্যোগে বাংলাদেশে উদযাপন করা হচ্ছে সাত দিনব্যাপী ‘আমেরিকা সপ্তাহ’। এর অংশ হিসেবে শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে বাউলশিল্পীদের সঙ্গে যৌথভাবে সঙ্গীত পরিবেশন করে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর একটি ব্যান্ড দল। বিস্তারিত ভিডিওতে…
মার্কিন পপ তারকা সেলেনা গোমেজের ভেঞ্চার ‘ওয়ান্ডারমাইন্ড’ ঘিরে জালিয়াতির অভিযোগ উঠেছে। বিনিয়োগকারীদের দাবি, আর্থিক সংকট গোপন রেখে বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে কোটি কোটি ডলার বিনিয়োগ নেওয়া হয়েছে। মামলায় সেলেনা, তাঁর মা ম্যান্ডি টিফি ও সাবেক অংশীদার ড্যানিয়েলা পিয়ারসনের নাম রয়েছে।