Skillworldhub
প্রকাশ : Oct 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাউফলে একসাথে ৫ সন্তানের জন্ম!

বাউফলে একসাথে ৫ সন্তানের জন্ম!

মোঃ ইমরান হোসাইন পটুয়াখালী জেলা প্রতিনিধি,


পটুয়াখালীর বাউফল উপজেলায় ঘটে গেছে এক বিরল ঘটনা। ধুলিয়া ইউনিয়নের মোসাঃ লামিয়া নামের এক গৃহবধূ আজ বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির মাধ্যমে একসাথে ৫ সন্তানের জন্ম দিয়েছেন।

চিকিৎসক সূত্রে জানা গেছে, মা ও নবজাতকরা বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। প্রাথমিকভাবে সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

স্থানীয় এলাকায় এই ঘটনাটি জানাজানি হলে উৎসুক জনতা হাসপাতালের দিকে ভিড় জমাতে শুরু করেন। একসাথে পাঁচ সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়ায় পুরো এলাকায় এখন আনন্দ ও বিস্ময়ের ছাপ দেখা যাচ্ছে।

আল্লাহর অশেষ রহমতে মা ও নবজাতক সকলের সুস্থতা কামনা করেছেন লামিয়ার পরিবার ও স্থানীয়রা।

স্থান: ধুলিয়া ইউনিয়ন, বাউফল, পটুয়াখালী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপিত “সকল শিক্ষা গুরু সশ্রদ

1

বাউফলে একসাথে ৫ সন্তানের জন্ম!

2

শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি নদীর স্থায়ী বাঁধের দাবিতে মানববন

3

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় গরীবের জমি আত্মসাৎ করার অভিযোগ উ

4