Skillworldhub
প্রকাশ : Oct 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাউফলে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপিত “সকল শিক্ষা গুরু সশ্রদ্ধ সালাম”

বাউফলে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপিত
“সকল শিক্ষা গুরু সশ্রদ্ধ সালাম”

মোঃ ইমরান হোসাইন বাউফল উপজেলা  প্রতিনিধি


পটুয়াখালীর বাউফলে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল— “Recasting Teaching as a Collaborative Profession”।

আজ শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন—

> “গৃহ থেকে বিদ্যালয়, যাদের ছায়ায় আমাদের বেড়ে ওঠা — পরম শ্রদ্ধেয় শিক্ষক। তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাত আজকের এই দিন।”


তারা আরও বলেন, শিক্ষকদের অবদান দেশের উন্নয়ন ও মানবসম্পদ গঠনের মূল ভিত্তি। নতুন প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অনন্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

 স্থান: বাউফল উপজেলা পরিষদ, পটুয়াখালী
 তারিখ: ৫ অক্টোবর ২০২৫
বার্তা: “সকল শিক্ষা গুরু সশ্রদ্ধ সালাম — শুভ বিশ্ব শিক্ষক দিবস।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি নদীর স্থায়ী বাঁধের দাবিতে মানববন

1

বাউফলে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপিত “সকল শিক্ষা গুরু সশ্রদ

2

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় গরীবের জমি আত্মসাৎ করার অভিযোগ উ

3

বাউফলে একসাথে ৫ সন্তানের জন্ম!

4